ভিডিও কনফারেন্সিংয়ে মুজিববর্ষের উদ্বোধনীতে যোগ দেবেন মোদী

১১ মার্চ, ২০২০ ২১:৪১  
করোনা ভাইরাস সংক্রমণের জন্য ভিডিও কনফারেন্সে আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। শ্রিংলা বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের জন্য মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করা হয়। সোমবার (০৯ মার্চ) বাংলাদেশ সরকারের কাছ থেকে দূতাবাসগুলোতে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়।